বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী
জনস্বার্থ সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পে অর্থায়নের জন্য সরকার প্রচলিত নির্দিষ্ট কয়েকটি উৎসের ওপর নির্ভরশীল থাকতে চায় না বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, নতুন অর্থনৈতিক কাঠামোর আওতায় বিকল্প ও বহুমুখী উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। একই সাথে নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত প্রকল্পগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণে বেসরকারি খাত ও উন্নয়ন সহযোগীদের নিবিড়ভাবে সম্পৃক্ত করা হচ্ছে।
শুক্রবার দুপুরে চট্টগ্রামের একটি পাঁচ তারকা হোটেলে চট্টগ্রাম ওয়াসা, ম্যাক্স ফাউন্ডেশন ও ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজের মধ্যে পিপিপি মডেলে পানি সরবরাহ সংক্রান্ত এক সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী উল্লেখ করেন, বন্দরনগরীর নদী ও খালের অমিত সম্ভাবনাকে কাজে লাগিয়ে পণ্য পরিবহনের কার্যকর নেটওয়ার্ক গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্যে জলাবদ্ধতা নিরসন ও আধুনিক ড্রেনেজ ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশুদ্ধ খাবার পানি সরবরাহের ক্ষেত্রে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপকে (পিপিপি) প্রাধান্য দেওয়া হচ্ছে।
নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক ও কারিগরি সহায়তায় পরিচালিত এই পাইলট প্রকল্পের আওতায় চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে পানির চাহিদা নিরূপণ ও সরবরাহ মডেল পরীক্ষা করা হবে, যা পরবর্তীতে নগরীর অন্যান্য এলাকায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে নেদারল্যান্ডস দূতাবাসের ডেপুটি হেড অব মিশন এবং বাণিজ্য ও উন্নয়ন বিভাগের প্রধান ইয়ানা ভ্যান ডার লিন্ডেন বক্তব্য রাখেন। আলোচনা শেষে সংশ্লিষ্ট অংশীদারদের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।