বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে গ্যাসের দাম বাড়ানো হতে পারে—এমন খবরে জনমনে যে আলোচনা তৈরি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে সরকার জানিয়েছে, এ মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।
শনিবার এক গণবিজ্ঞপ্তিতে পেট্রোবাংলা ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো প্রস্তাব সরকারের বিবেচনায় নেই। তাই সম্ভাব্য মূল্যবৃদ্ধি নিয়ে প্রকাশিত বিভিন্ন সংবাদে বিভ্রান্ত বা উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানানো হয়েছে।
পেট্রোবাংলা ও জ্বালানি বিভাগ জানিয়েছে, গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে যেসব জল্পনা-কল্পনা বা অনুমানভিত্তিক সংবাদ প্রকাশিত হয়েছে, সেগুলোকে কেন্দ্র করে বিভ্রান্ত না হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার ওপর নির্ভর করার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংবাদমাধ্যমে গ্যাসের দাম বাড়তে পারে—এমন প্রতিবেদন প্রকাশের পর জনমনে এ নিয়ে আলোচনা শুরু হয়। এরই মধ্যে সরকারি এই ব্যাখ্যা দেওয়া হলো।