বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

প্রতীকি ছবি
সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতন কাঠামো (পে স্কেল) ঘোষণার সময়সূচি আরও পিছিয়ে যাচ্ছে। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে গেজেট প্রকাশের যে প্রাথমিক পরিকল্পনা ছিল, তা আপাতত বাস্তবায়ন হচ্ছে না।
রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দীর্ঘ বৈঠকে নতুন পে স্কেলের আর্থিক প্রভাব, সরকারের রাজস্ব সক্ষমতা এবং সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে বিষয়টি আরও গভীরভাবে পর্যালোচনার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনার অংশ হিসেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) অন্তত দুই বছর নতুন পে স্কেল বাস্তবায়ন স্থগিত রাখার পরামর্শ দিয়েছে। তবে সরকার এ প্রস্তাবে সম্মত নয়। যদিও গেজেট প্রকাশে কিছুটা বিলম্ব হতে পারে। বর্তমান পরিকল্পনা অনুযায়ী, আগামী অক্টোবরের আগে নতুন পে স্কেলের গেজেট জারি হওয়ার সম্ভাবনা কম।
বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ সচিব ড. খায়েরুজ্জামান মজুমদারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সম্ভাব্য আর্থিক চাপ এবং অর্থনৈতিক বাস্তবতা তুলে ধরা হয়।
প্রধানমন্ত্রীর নির্দেশের পর মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের কমিটিকে আরও কয়েক দফা বৈঠক করতে হবে। এরপর তাদের সুপারিশ মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। অনুমোদনের পর অর্থ বিভাগ গেজেট প্রকাশ করবে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বৈঠকে বাজেট ব্যবস্থাপনা, রাজস্ব আহরণ, সামষ্টিক অর্থনীতির বর্তমান অবস্থা এবং আইএমএফের পর্যবেক্ষণ গুরুত্ব পায়। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে জ্বালানির আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির আশঙ্কা এবং সম্ভাব্য অতিরিক্ত ব্যয়ের বিষয়টিও আলোচনায় উঠে আসে।
বর্তমানে সরকারি চাকরিজীবীরা ২০১৫ সালের জাতীয় বেতন কাঠামোর আওতায় রয়েছেন। এরপর কয়েক দফা বার্ষিক ইনক্রিমেন্ট ও বিশেষ সুবিধা দেওয়া হলেও নতুন জাতীয় পে স্কেল ঘোষণা হয়নি।
জাতীয় বেতন কমিশন-২০২৫ তাদের প্রতিবেদনে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করেছে। এতে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন ভাতা পুনর্বিন্যাসেরও সুপারিশ রয়েছে।
কমিশনের হিসাব অনুযায়ী, এসব সুপারিশ বাস্তবায়নে সরকারের অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে। তবে সচিব কমিটি কিছু সংশোধনসহ প্রস্তাবটি সরকারের কাছে জমা দিয়েছে।
এদিকে চলতি অর্থবছরের বাজেটে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে। সরকার জানিয়েছে, গেজেট প্রকাশে বিলম্ব হলেও নতুন পে স্কেল কার্যকর হলে সরকারি চাকরিজীবীরা জুলাই মাস থেকেই বর্ধিত বেতনের সুবিধা পাবেন।