বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার গহনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়েছে। ফলে ভ্যাটসহ এক ভরি ২২ ক্যারেট সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।
শুক্রবার (১০ জুলাই) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে বাজুস জানিয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেট সোনার প্রতি ভরির দাম বেড়ে হয়েছে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা। ১৮ ক্যারেট সোনার দাম ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে ৬ ও ৯ জুলাই টানা দুই দফায় মোট ৬ হাজার ৫৯০ টাকা কমানো হয়েছিল ২২ ক্যারেট সোনার দাম। তবে সেই পতনের পর এবার আবার ঊর্ধ্বমুখী হলো স্বর্ণের বাজার।
শুধু সোনাই নয়, রুপার গহনাতেও নতুন দাম নির্ধারণ করেছে বাজুস। ২২ ক্যারেট রুপার প্রতি ভরির দাম বেড়ে হয়েছে ৪ হাজার ৭২৪ টাকা। এছাড়া ২১ ক্যারেট, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির রুপার দামও বাড়ানো হয়েছে।