বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

প্রতীকি ছবি
দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ সাম্প্রতিক তিন মাসে আরও বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৬ কোটি টাকা।
তবে মার্চের শেষের দিকে এটি বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকায়।
এতে মোট ঋণের মধ্যে খেলাপি ঋণের অংশীদারি বেড়ে হয়েছে ৩২.২৬ শতাংশ। ব্যাংক খাতে বর্তমানে মোট ঋণ স্থিতি ১৮ লাখ ২৪ হাজার ৬৬৮ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, এই ঋণ বৃদ্ধির ফলে ব্যাংকিং খাতের ঋণ ব্যবস্থাপনায় চাপ বাড়ছে। বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, খেলাপি ঋণের এমন ঊর্ধ্বগতি দীর্ঘমেয়াদে অর্থনীতির স্থিতিশীলতার জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে।