বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

সাংবাদিকদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ভোজ্যতেল আর জ্বালানি তেল, কোনোটার সঙ্গেই সংকট শব্দটা আনবেন না।
সোমবার (০৯ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ভোজ্যতেলের সংকট রয়েছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নে জবাবে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, গতকাল আপনারা জ্বালানিমন্ত্রীর কথা শুনেছেন, এই মুহূর্তে জ্বালানি তেলের কোনো সংকট নেই, গ্যাসেরও কোনো সংকট নেই। মানে এলএনজি আমদানির ক্ষেত্রে গ্যাসেরও কোনো সংকট নেই। ভোজ্যতেলেরও কোনো সংকট নেই। সুতরাং ভোজ্যতেল আর জ্বালানি তেল, কোনোটার সঙ্গেই সংকট শব্দটা আনবেন না। সেক্ষেত্রে অপপ্রয়োগ হবে।
তিনি বলেন, আতঙ্কিত হয়ে অতিরিক্ত ভোজ্যতেল কেনার কোনো প্রয়োজন নেই। বাজারে পর্যাপ্ত ভোজ্যতেল রয়েছে।
বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধিতে বাজার তদারকির বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে ভোক্তা অধিকার দপ্তর আছে। তারা, তাদের কাজ করছে, করবে। আমাদের জেলাগুলোতে জেলা প্রশাসন আছে, তারাও তাদের কাজ করবে। বাজার তদারকির জন্য তাদের যে অ্যাসাইন ডিউটি, সেটা তারা পালন করবে।