বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি: সংগৃহীত
ইরান ও যুক্তরাষ্ট্র পারমাণবিক বিরোধ মেটাতে কিছু নীতিমালার ওপর সমঝোতায় পৌঁছেছে। তবে কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। মঙ্গলবার জেনেভায় ওমানের মধ্যস্থতায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনায় অগ্রগতির বিষয়ে আশাবাদ প্রকাশিত হলে ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি কমে স্থিতিশীলতা দেখা দেয়। আলোচনার মাধ্যমে সংঘাতের আশঙ্কা কমায় তেলের বাজারে প্রভাব পড়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং কিছু নির্দেশিকা নীতিমালায় সাধারণ ঐকমত্যে পৌঁছানো গেছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনায় অংশ নেন স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার।
ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি জানিয়েছেন, পরবর্তী সুনির্দিষ্ট পদক্ষেপের’ রূপরেখা নিয়ে আলোচনা সম্পন্ন হয়েছে।
আলোচনা চলাকালীন ইরান ঘোষণা করেছে, রেভোলিউশনারি গার্ডের সামরিক মহড়া ও নিরাপত্তাজনিত কারণে হরমুজ প্রণালীর একটি গুরুত্বপূর্ণ অংশ বন্ধ থাকবে। এই প্রণালী বন্ধ হলে বিশ্বের এক-পঞ্চমাংশ তেল সরবরাহ ব্যাহত হবে এবং অপরিশোধিত তেলের দাম বাড়তে পারে।