বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

দক্ষ জনশক্তি তৈরিতে বিশ্ববিদ্যালয়গুলোকে গুরুত্ব দিতে হবে: রাষ্ট্রপতি
দেশের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তুলতে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, দেশের বিভিন্ন ক্ষেত্রে কাজ করার মতো দক্ষ কর্মী তৈরি করা বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম প্রধান দায়িত্ব। উচ্চশিক্ষার পাশাপাশি কর্মমুখী শিক্ষা ও গবেষণার মাধ্যমে দেশের প্রয়োজন অনুযায়ী জনশক্তি গড়ে তুলতে হবে।
তিনি প্রশ্ন তুলে বলেন, স্বাধীনতার এত বছর পরও দেশে অসংখ্য গ্র্যাজুয়েট তৈরি হওয়ার পর কেন কৌশলগত স্থাপনা, বন্দর, বিশেষায়িত প্রতিষ্ঠান ও বেসরকারি কোম্পানি পরিচালনায় বিদেশি কর্মী আনতে হবে।
সাক্ষাৎকালে ড. মো. সবুর খান বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, গবেষণা ও কর্মমুখী শিক্ষার বিভিন্ন দিক রাষ্ট্রপতিকে অবহিত করেন।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের গবেষণা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, খাদ্য ও পুষ্টি, মৎস্য, মাল্টিমিডিয়াসহ বিভিন্ন বিষয়ে শিক্ষা দেওয়া হচ্ছে। পাশাপাশি উদ্ভাবনের পেটেন্ট অধিকার ও বাণিজ্যিকীকরণে সহায়তার জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পেটেন্ট উন্নয়ন বিভাগ রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুনে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি শিক্ষার মান সমুন্নত রাখার আহ্বান জানান। এ সময় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তনে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হলে তিনি আমন্ত্রণ গ্রহণ করেন।
সাক্ষাতে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, ট্রাস্টি বোর্ডের সদস্য, ডিন ও রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।