বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান
রাজনৈতিক প্রতিহিংসা, বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট এবং সংঘবদ্ধভাবে সাধারণ মানুষকে হেনস্তা করার মতো অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি স্পষ্ট করে বলেন, কোনো নাগরিক যেন অন্যায়ের শিকার না হন তা যেমন নিশ্চিত করতে হবে, তেমনি অপরাধী বা দুর্নীতিবাজদের পক্ষেও কোনো অবস্থান নেওয়া যাবে না।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে ঢাকাস্থ শৈলকূপা উপজেলার ৩নং দিগনগর ইউনিয়ন কল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উন্নয়ন কর্মকাণ্ডে কমিশন বাণিজ্যের কোনো সুযোগ থাকবে না উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, সরকারি তহবিলের প্রতিটি পয়সা জনগণের রক্ত-ঘামের করের টাকা। তাই প্রকল্পগুলো সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কি না, তা স্থানীয় জনগণকে সরাসরি পর্যবেক্ষণ করতে হবে এবং অনিয়ম দেখলেই অভিযোগ জানাতে হবে। তিনি আরও বলেন, জনপ্রতিনিধিদের পক্ষে এককভাবে সব সমস্যা মেটানো অসম্ভব; সে জন্য নাগরিক সংগঠন ও সচেতন সমাজকে গঠনমূলক সমালোচনা ও পরামর্শ দিয়ে জনপ্রতিনিধিদের সঠিক পথে রাখতে হবে।
প্রশাসনিক স্বচ্ছতা ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করে মন্ত্রী বলেন, অপরাধী যে দলেরই হোক না কেন, রাজনৈতিক প্রভাব বিবেচনা না করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মাদক বা অন্য যেকোনো অপরাধে অভিযুক্তদের পক্ষে দলীয় পরিচয়ে তদবির কোনোভাবেই বরদাশত করা হবে না। শৈলকূপার অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, সম্প্রতি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তালিকাভুক্তিতে উপজেলার প্রায় ৩৯৫টি নতুন সড়ক অন্তর্ভুক্ত হয়েছে, যার মাধ্যমে আগামী পাঁচ বছরে এলাকার যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে।
সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা জেড এ ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক সচিব খন্দকার শহিদুল ইসলামসহ শৈলকূপার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।