বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

প্রধানমন্ত্রী তারেক রহমান
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশসহ সারা বিশ্বের সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার।’ দেশের হিন্দু সম্প্রদায়ের প্রতিটি মানুষকে কোনো ধরনের শঙ্কা ছাড়া নিশ্চিন্তে, নিরাপদে এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উৎসব উদযাপনের আহ্বান জানান তিনি।
শুক্রবার (১৬ অক্টোবর) দুর্গাপূজা উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিশেষ বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
বাণীতে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জগতের সার্বিক মঙ্গল কামনায় দেবী দুর্গার মর্ত্যে আগমন ঘটে; তিনি অশুভ ও অন্যায়ের বিনাশ ঘটিয়ে ভক্তদের কল্যাণ সাধন করেন এবং সৃষ্টির সুরক্ষায় ব্রতী হন। অসত্য ও অন্ধকারকে পরাজিত করে সত্য ও সুন্দরের এই আবহ শারদীয় দুর্গোৎসবকে এক অনন্য তাৎপর্য দান করেছে।
প্রধানমন্ত্রী বলেন, আবহমানকাল ধরে বাংলাদেশে সব ধর্মের মানুষ নিজেদের ধর্মীয় উৎসব স্বাধীনভাবে পালন করে আসছে, যা আমাদের সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির চিরায়ত সৌন্দর্য। এ ধরনের উৎসব সমাজে বিভিন্ন ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষের মাঝে পারস্পরিক ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যকে আরও সুদৃঢ় করে।
তিনি আরও বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিটি ধর্মেরই মূল শিক্ষা। তাই স্ব স্ব ধর্ম পালনের পাশাপাশি পরস্পরের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা বজায় রেখে দেশে একটি টেকসই ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা আবশ্যক।
প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন যে হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে স্বৈরাচারী ফ্যাসিবাদকে হটিয়ে বাংলাদেশ আজ নতুন করে গণতান্ত্রিক অভিযাত্রায় প্রবেশ করেছে। তিনি জানান, দেশ পুনর্গঠনের ঐতিহাসিক কর্মকাণ্ডে দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের জন্য একটি নিরাপদ, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ।
শুভেচ্ছা বার্তার শেষাংশে তারেক রহমান প্রত্যাশা করেন, সম্প্রীতির অমিয় বার্তায় আমাদের বহুমাত্রিক সমাজ সমৃদ্ধ হবে এবং দেশের হিন্দু ভাই-বোনেরা সর্বত্র আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করবেন।