বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ইসির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ - ছবি : সংগৃহীত
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পাঁচটি ধাপে আয়োজনের পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পরিকল্পনা অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
২০২৭ সালের ২৭ মে-এর মধ্যে দেশের প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে কমিশন।
সোমবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের বিষয়ে প্রাক্-প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে নির্বাচন পরিচালনার প্রাথমিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
নির্বাচন কমিশনার সানাউল্লাহ জানান, দেশের প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদের নির্বাচন পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে। এর প্রথম ধাপের ভোটগ্রহণের জন্য আগামী ২১ জানুয়ারি তারিখ নির্ধারণের পরিকল্পনা রয়েছে।
কমিশনের পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের ২৭ মে-এর মধ্যে সব ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন করা হবে। এ লক্ষ্যে ধাপে ধাপে ভোটগ্রহণের আয়োজন করা হবে।
তবে নির্বাচনগুলোর বিস্তারিত সময়সূচি, কোন ধাপে কোন ইউনিয়নে ভোট হবে এবং আনুষ্ঠানিক তফসিল কবে ঘোষণা করা হবে সে বিষয়ে বৈঠক শেষে বিস্তারিত জানানো হয়নি।