বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান -ছবি: সংগৃহীত
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তার এই দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্বের ক্ষেত্রে নতুন একটি অধ্যায় যুক্ত হলো।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সাধারণ পরিষদ কক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ নেন।
শপথ নেওয়ার পর দেওয়া বক্তব্যে ড. খলিলুর রহমান বিশ্বব্যাপী চলমান সংকট মোকাবিলা এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের সাধারণ পরিষদের ভূমিকা নিয়ে নিজের পরিকল্পনা ও ভাবনা তুলে ধরেন।
অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর বাংলাদেশ সময় রাত ১টায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম পূর্ণাঙ্গ সভায় সভাপতিত্ব করার কথা রয়েছে তার।
জাতিসংঘের ১৯৩টি সদস্যরাষ্ট্রের প্রতিনিধিদের অংশগ্রহণে এই প্লেনারি সভার মধ্য দিয়ে অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে আলোচনা, সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে সমন্বয় এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সাধারণ পরিষদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে অধিবেশনের সভাপতির দায়িত্ব গুরুত্বপূর্ণ।