বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

রোহিঙ্গা, সাইবার অপরাধ ও এআই চ্যালেঞ্জে আন্তর্জাতিক উদ্যোগের তাগিদ
রোহিঙ্গা সংকট, সাইবার অপরাধ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও মানবাধিকার সুরক্ষার মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) তুরস্কের ইস্তাম্বুলে ‘আন্তর্জাতিক জাস্টিস সামিট-ইস্তান্বুল, ২০২৬’-এর উদ্বোধনী অধিবেশনে তিনি এ আহ্বান জানান।
আইনমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বের বহুমাত্রিক সংকট কোনো একক দেশের পক্ষে মোকাবিলা করা সম্ভব নয়। তাই অভিন্ন দায়িত্ববোধের ভিত্তিতে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। এ সংকটের সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
একই সঙ্গে সাইবার অপরাধ ও ডিজিটাল ঝুঁকি মোকাবিলায় আন্তঃসীমান্ত সহযোগিতা এবং উন্নয়নশীল দেশগুলোর সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি বলেন, বিশ্ব এখন শুধু রাজনৈতিক বক্তব্য নয়, বাস্তব পদক্ষেপ দেখতে চায়।
এমন একটি বৈশ্বিক দায়িত্ববণ্টন ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে কোনো দেশকে একা সংকটের বোঝা বহন করতে না হয়।
৮ ও ৯ অক্টোবরের এ সামিটে বিশ্বের ৭৫টি দেশের বিচারমন্ত্রী, বিচারক, আইনজ্ঞ ও নীতিনির্ধারকেরা অংশ নিচ্ছেন।