বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ময়মনসিংহের গৌরীপুরে দেশজুড়ে আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত সমাবেশে ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইঞ্জিনিয়ার ইকবাল হোসাইন বলেন, ‘অনেক সহ্য করেছি, কিন্তু এখন আর সহ্য করবো না। আমরা প্রতিবাদ করবো, প্রতিহত করবো, প্রয়োজনে প্রতিশোধ নেবো।’
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর বাসস্ট্যান্ডে দেশজুড়ে আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘গত কিছুদিন ধরে নিষিদ্ধ ঘোষিত একটি দল দেশে অরাজকতা করছে। থানা লুট, বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, মানুষের জানমালের ক্ষতি ও চোরাগোপ্তা হামলা আর করতে দেওয়া হবে না। আমরা দেশে কোনো গন্ডগোল চাই না। তবে এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।’
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা কিসের জন্য, কোন ইস্যুতে এসব করছেন? আপনাদের কোনো ইস্যু নেই। দেশ ভালো চলছে। আপনারা বিশৃঙ্খলা করার চেষ্টা করলেও আমরা তা করতে দেবো না। যে কোনো উপায়ে প্রতিরোধ করবো। এর জন্য পেটাতে হলে পেটাবো, গ্রেফতার করতে হলেও করা হবে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আপনারা দেশ থেকে পালিয়ে গেছেন, আপনাদের নেতারা বিদেশে বসে মুরগির রান খাচ্ছেন। আর আপনাদের ভাঙচুর করতে বলছেন। এর ফল ভালো হবে না। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আছি। আমাদের হাজার হাজার বিএনপি কর্মী মাঠে রয়েছেন। আমাদের দুর্বল মনে করলে ভুল করবেন। আমরা আপনাদের সুযোগ দিয়েছি, কারণ আমরা চাই দেশ ভালো থাকুক।’
সমাবেশে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুলসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।