বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

জাতিসংঘের বিশেষ দূত কেলি কারির সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত ও টেকসই প্রত্যাবাসনের ওপর গুরুত্ব দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, রোহিঙ্গা সংকটের কার্যকর ও স্থায়ী সমাধান কেবল তাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার মাধ্যমেই সম্ভব।
বুধবার (১৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারে মানবাধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত কেলি কারির সঙ্গে বৈঠকে তিনি এ অবস্থান তুলে ধরেন।
বৈঠকে কেলি কারি কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন এবং আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময়ের অভিজ্ঞতা তুলে ধরেন। বাংলাদেশে প্রথম সফর সম্পন্ন করায় বিশেষ দূতকে অভিনন্দন জানান শামা ওবায়েদ। একই সঙ্গে রোহিঙ্গাদের সঙ্গে তার আলোচনা এবং শিবিরের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চান।
বিশেষ দূত রোহিঙ্গা জনগোষ্ঠী ও সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনার অভিজ্ঞতা তুলে ধরেন। এ সময় তিনি রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তার সংকট ক্রমেই বাড়তে থাকা এবং সংকটের স্থায়ী সমাধান নিয়ে অনিশ্চয়তা দীর্ঘায়িত হওয়ার বিষয়টি উল্লেখ করেন।
বৈঠকে মিয়ানমারের সামগ্রিক পরিস্থিতি, বিশেষ করে রাখাইন রাজ্যের অবনতিশীল অবস্থা নিয়ে উদ্বেগ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, রাখাইনে রোহিঙ্গারা এখনো সহিংসতা ও নতুন করে বাস্তুচ্যুতির মুখোমুখি হচ্ছেন। সেখানে অবস্থানরত রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করা, নির্বিঘ্নে মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ তৈরি এবং আন্তর্জাতিক আইন মেনে চলা জরুরি।
বাংলাদেশের মানবিক অবস্থানের কথা উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, বর্তমানে বাংলাদেশে প্রায় ১৩ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন। তাদের আদি নিবাস মিয়ানমারে নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করাই সংকট নিরসনের একমাত্র কার্যকর পথ।
এ লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সব পক্ষের অংশগ্রহণে একটি সমন্বিত ও বাস্তবায়নযোগ্য রোডম্যাপ প্রণয়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও আন্তর্জাতিক অপরাধের সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনা ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি সংকটের মূল কারণ দূর করার জন্য জরুরি।
এ সময় গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) আসন্ন রায়ের প্রতিও বাংলাদেশের গভীর আগ্রহের কথা জানান শামা ওবায়েদ। তিনি মনে করেন, এ রায় ন্যায়বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।