বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নিন্দ্য ইসলাম অমিত
২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্য অর্জনে নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
সোমবার (১৬ নভেম্বর) সকালে বিদ্যুৎ ভবনে আয়োজিত একটি প্রশিক্ষণ কর্মশালায় তিনি সরকারের এ পরিকল্পনার কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় সহায়ক নীতি প্রণয়ন করেছে। ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সামনে রেখে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ক্ষেত্রে ফেনীর সোনাগাজীতে নির্মাণাধীন ২২০ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সোনাগাজীর সৌরবিদ্যুৎ প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন করা গেলে ভবিষ্যতে দেশের অন্যান্য অঞ্চলে এ ধরনের প্রকল্প গ্রহণের ক্ষেত্রে অভিজ্ঞতা কাজে লাগানো সম্ভব হবে।
প্রকল্প বাস্তবায়নে কাজের গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি কিংবা মানের সঙ্গে আপস করা যাবে না।