বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী -ছবি : সংগৃহীত
ডিসেম্বরের মধ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারকে পুনর্বাসনের পরিকল্পনা এবং এ লক্ষ্যে ‘জান বাজি রেখে’ মাঠে নামার বার্তা পাওয়া গেছে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মোবাইল ফোনে। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা ও গ্রেপ্তারের পেছনে এসব তথ্য রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী।
ডিআইজি জানান, জাহাঙ্গীর আলমের মোবাইল ফোনে দুটি গুরুত্বপূর্ণ বার্তা পাওয়া গেছে। এর একটিতে বলা হয়েছে, ‘ডিসেম্বরের মধ্যে আগের সরকারকে পুনর্বাসিত করা হবে।’ অন্য বার্তায় উল্লেখ রয়েছে, ‘ডিসেম্বরে সবাই জান বাজি রেখে মাঠে নামবে।’
তিনি বলেন, এসব বার্তার তথ্য রাষ্ট্রদ্রোহ মামলার এজাহারেও উল্লেখ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে জাহাঙ্গীর আলমের যোগাযোগের অভিযোগ ওঠার পর তার বিষয়ে প্রাথমিক অনুসন্ধান শুরু হয়। অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশের সদর দপ্তরে প্রতিবেদন পাঠানো হয়। পরে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।
ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, নির্ভরযোগ্য সূত্রে তথ্য পাওয়ার পর জাহাঙ্গীর আলমের মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তদন্ত কমিটি গঠন করে ফোনটির ফরেনসিক পরীক্ষা করা হয়। পরীক্ষায় সংশ্লিষ্ট তথ্যের সত্যতা পাওয়ার পর প্রতিবেদন তৈরি এবং মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হয়।
জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
এ ঘটনায় পুলিশের অন্য কোনো কর্মকর্তা জড়িত রয়েছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিআইজি বলেন, বিস্তারিত তদন্তের মাধ্যমে বিষয়টি বেরিয়ে আসবে। নিয়মিত মামলার তদন্ত ও বিভাগীয় তদন্ত—দুই প্রক্রিয়াতেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, দুই থেকে তিন দিনের প্রাথমিক অনুসন্ধানে যতটুকু সত্যতা পাওয়া গেছে, তার ভিত্তিতেই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি বাংলাদেশ পুলিশে যোগ দেন।