বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

সংগৃহীত ছবি
রাজধানী ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নগরীর বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন এবং সড়ক ও জনপরিসর পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দিয়েছেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা শহরের পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে গঠিত কমিটির অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলীসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় রাজধানীর পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়নে গঠিত কমিটির কার্যক্রম, ইতোমধ্যে নেওয়া উদ্যোগ এবং সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
এ সময় নগরীর বর্জ্য ব্যবস্থাপনা আরও উন্নত করা, সড়ক ও উন্মুক্ত স্থান পরিষ্কার রাখা এবং ঢাকাবাসীর জন্য স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এসব লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়িয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম আরও কার্যকর করার ওপর জোর দেন প্রধানমন্ত্রী।