বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান- ছবি: পিএমও
তুরস্কের আনতালিয়া শহরে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এ অংশ নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনের ফাঁকে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে খোঁজখবর নিয়েছেন তিনি।
বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টা ৫০ মিনিটে আনতালিয়া সম্মেলনস্থলে অবস্থিত বাংলাদেশ প্যাভিলিয়নে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তাকে স্বাগত জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।
প্যাভিলিয়ন ঘুরে দেখার সময় পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনী পরিদর্শন করেন তারেক রহমান। পাশাপাশি পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বাংলাদেশের উদ্ভাবনী উদ্যোগগুলোর উপস্থাপনা পর্যবেক্ষণ করেন তিনি।
এ সময় প্যাভিলিয়নে দায়িত্ব পালনরত কর্মীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জলবায়ু কার্যক্রম ও পরিবেশবান্ধব উদ্যোগগুলো কীভাবে তুলে ধরা হচ্ছে, সে বিষয়েও খোঁজ নেন তিনি।
এর আগে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের আমন্ত্রণে আয়োজিত এক বিশেষ নৈশভোজে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কপ-৩১ সম্মেলনের গ্রিন জোনে বিশ্বনেতাদের সম্মানে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তাঁরা।
এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী।
বৈঠকে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং তাদের নিরাপদ প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থেকে তুরস্কের রাজনৈতিক ও মানবিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়। এ ছাড়া দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যৌথ উদ্যোগ জোরদারের বিষয়েও আলোচনা হয়।
কপ-৩১ সম্মেলনে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ এবং বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার মধ্য দিয়ে জলবায়ু ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনৈতিক সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী।