বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে ই-মেইল পেয়েছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স থেকে পাঠানো ওই ই-মেইলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকালে ই-মেইলটি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে দিল্লির কূটনৈতিক সূত্র। ই-মেইল পাওয়ার পর পরবর্তী করণীয় জানতে হাইকমিশন দ্রুত ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করে।
তবে আবেদনটি সরাসরি শেখ হাসিনার পক্ষ থেকে করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঢাকার কূটনৈতিক সূত্রগুলোর ভাষ্য, ম্যাট্রিক্স চেম্বার্সের পাঠানো ই-মেইলে শেখ হাসিনার অনুমোদন বা অথরাইজেশন-সংক্রান্ত কোনো নথি সংযুক্ত ছিল না। সাধারণত কোনো ব্যক্তির পক্ষে আইনজীবী বা প্রতিষ্ঠান আবেদন করলে সংশ্লিষ্ট ব্যক্তির অনুমোদনের প্রমাণ থাকতে হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে পাঠানো ই-মেইলে একজন আইনজীবী নিজেকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে উল্লেখ করে তার পক্ষে যোগাযোগের কথা জানিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তারা জানতে পেরেছেন।
এ অবস্থায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে।
এর আগে বার্তা সংস্থা রয়টার্স তাদের হাতে আসা একটি চিঠির বরাতে জানায়, বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়েছেন শেখ হাসিনা। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে যাওয়ার পর এটিই এ ধরনের প্রথম আবেদন বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ভারতে অবস্থানরত শেখ হাসিনার এই উদ্যোগকে দেশে ফেরার পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আগামী ডিসেম্বরে তাঁর বাংলাদেশে ফেরার পরিকল্পনা রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।