বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মাসিক সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। সোমবার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় এ প্রস্তাব উপস্থাপন করেন শ্রমিক প্রতিনিধিরা।
সকাল ১১টায় মজুরি বোর্ডের সভাকক্ষে শুরু হওয়া বৈঠকে শ্রমিকপক্ষ তাদের প্রস্তাবিত নতুন মজুরি কাঠামো তুলে ধরে। সভা শেষে বোর্ডের সদস্যরা এ তথ্য জানান।
বৈঠকে শ্রমিকপক্ষের প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়। পাশাপাশি মজুরি কাঠামো আরও পরিমার্জন এবং পরবর্তী করণীয় নির্ধারণের বিষয়েও আলোচনা হয়েছে।
এর আগে গত ৪ নভেম্বর মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় শ্রমিক ও মালিকপক্ষকে নিজ নিজ প্রস্তাবিত মজুরি কাঠামো প্রস্তুত করে পরবর্তী বৈঠকে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, গত ১ নভেম্বর তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের লক্ষ্যে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। এতে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের পাশাপাশি একজন নিরপেক্ষ সদস্য রয়েছেন।
বর্তমানে দেশের তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের ডিসেম্বরে কার্যকর হওয়া সর্বশেষ মজুরি কাঠামোয় এ হার নির্ধারণ করা হয়। তবে শ্রমিক সংগঠনগুলো দীর্ঘদিন ধরে মজুরি বাড়ানোর দাবি জানিয়ে আসছে। নতুন করে ৩২ হাজার টাকার প্রস্তাব সেই দাবিকে মজুরি বোর্ডের আনুষ্ঠানিক আলোচনায় নিয়ে এসেছে।