বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ডোমেস্টিক রুফটপ সোলার (ডিটিআরএস) কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ আশাবাদ ব্যক্ত করেছেন যে, আগামী গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই ময়মনসিংহ অঞ্চলে লোডশেডিং সহনীয় মাত্রায় নেমে আসবে। তিনি জানান, দেশের সার্বিক বিদ্যুৎ ও গ্যাস সংকট স্থায়ীভাবে নিরসনে বর্তমান সরকার সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে। শুক্রবার (৩০ অক্টোবর) ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদের হলরুমে ডোমেস্টিক রুফটপ সোলার (ডিটিআরএস) কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশার কথা জানান।
বিগত আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ খাতের সমালোচনা করে মন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকার শতভাগ বিদ্যুতায়নের অসত্য তথ্য উপস্থাপন করে উৎসব পালন করলেও ময়মনসিংহ বিভাগসহ দেশের প্রান্তিক জনপদে বিদ্যুৎ সংকট নিরসনে বাস্তবসম্মত কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। সেই সময়ে ময়মনসিংহ অঞ্চলে প্রয়োজনীয় বিদ্যুৎ ও গ্যাস সঞ্চালন লাইন নির্মাণ না করায় স্থানীয় জনসাধারণকে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। তিনি বলেন, বর্তমান সরকার এই দীর্ঘদিনের সঞ্চালন ও সরবরাহ সমস্যার কার্যকর সমাধানের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে বাসাবাড়ির ছাদে সৌরবিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষকে পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানির প্রতি উৎসাহিত করা হচ্ছে।
কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হিসেবে ভালুকায় ব্যাটারিসহ দুটি আবাসিক রুফটপ সোলার সিস্টেম স্থাপন করা হয়; যার মধ্যে সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদের বাসভবনে ২০ কিলোওয়াট পিক এবং স্থানীয় বাসিন্দা মো. সোহেল রানার বাসায় ৫ কিলোওয়াট পিক সক্ষমতার সৌরবিদ্যুৎ ইউনিট চালু করা হয়েছে। বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইডকলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এস. এম. মনিরুল ইসলাম এবং মূল কর্মসূচি উপস্থাপন করেন ইডকলের হেড অব রিনিউঅ্যাবল এনার্জি মো. এনামুল করিম পাভেল। এ ছাড়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিআইএফএফএলের প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম. আনিছুজ্জামান এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্মসচিব মো. আশফাকুল আমিন মুকুট।