বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান
রাজধানী ঢাকাসহ সমগ্র দেশকে পরিচ্ছন্ন, দূষণমুক্ত ও স্বাস্থ্যকর করে গড়ে তুলতে সরকার সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে এবং ঢাকাকে জাপানের রাজধানী টোকিওর মতো পরিচ্ছন্ন নগরীতে রূপান্তরের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় জাপানের টোকিওতে হোটেল নিউ ওতানিতে স্থানীয় বাংলাদেশ কমিউনিটি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি এ কথা জানান।
টোকিও শহরের সুশৃঙ্খল পরিবেশের সঙ্গে ঢাকার বাস্তবতার তুলনা টেনে তারেক রহমান বলেন, টোকিওর রাজপথে সাধারণত বর্জ্যের দেখা মেলে না; অথচ ঢাকার বিভিন্ন স্থানে যত্রতত্র আবর্জনা জমে থাকতে দেখা যায়। স্তূপীকৃত বর্জ্য থেকে রোগজীবাণু ছড়িয়ে নগরবাসীর স্বাস্থ্যহানি ঘটে উল্লেখ করে তিনি কার্যকর বর্জ্য অপসারণ ব্যবস্থা গড়ে তোলা, পরিবেশের গুণগত মানোন্নয়ন এবং বায়ুদূষণ হ্রাসে দেশব্যাপী ব্যাপক হারে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন। ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন করা সম্ভব হলে তা একটি বড় ধরনের কাঠামোগত সংস্কার হিসেবে গণ্য হবে বলে মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী স্পষ্ট করেন যে, বর্তমান সরকারের সংস্কারের মূল অগ্রাধিকার হলো সমাজের খেটে খাওয়া, সাধারণ ও প্রান্তিক জনগোষ্ঠীকে সরাসরি সুবিধা পৌঁছে দেওয়া। শিক্ষা, স্বাস্থ্যসেবা ও পরিবেশ খাতে টেকসই উন্নয়ন দৃশ্যমান করার তাগিদ দিয়ে তিনি বলেন, একটি গণতান্ত্রিক পরিবেশ ও সাধারণ মানুষের সমর্থন পেলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। সাধারণের কল্যাণমুখী এসব উদ্যোগে বাধা সৃষ্টির অপচেষ্টা চলছে উল্লেখ করে প্রবাসীদের উদ্দেশে তিনি আহ্বান জানান, রাজনৈতিক দলের ঊর্ধ্বে উঠে কাজের গুণমান ও যৌক্তিকতা বিবেচনায় সরকারের ইতিবাচক সংস্কার কার্যক্রমে সমর্থন দিতে। অনুষ্ঠানে তিনি তরুণদের জাপানি ভাষা শিক্ষা প্রদান, বন্ধ কলকারখানা পুনরুজ্জীবিত করা, বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকারের নানা ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।