বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

উদ্বোধনী অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সচিব মো. ফাহিমুল ইসলাম এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা
ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী জনপ্রিয় আন্তনগর ট্রেন ‘মহানগর এক্সপ্রেস’-এর যাত্রাপথ আনুষ্ঠানিকভাবে সৈকত শহর কক্সবাজার পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) রাত থেকে নতুন এই বর্ধিত রুটে ট্রেনটির নিয়মিত বাণিজ্যিক চলাচল শুরু হয়েছে। এর মাধ্যমে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামের পাশাপাশি যাত্রাপথের মধ্যবর্তী বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলা ও উপজেলার যাত্রীদের জন্য সরাসরি ট্রেনে চেপে পর্যটন নগরীতে যাওয়ার সুযোগ তৈরি হলো।
সোমবার রাতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনটির বর্ধিত যাত্রাপথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
রেলওয়ের নতুন সময়সূচি অনুযায়ী, ৭২১/৭২২ নম্বর ট্রেনটি প্রতিদিন রাত ৮টা ৩০ মিনিটে ঢাকা ছেড়ে পরদিন সকাল ৬টায় কক্সবাজার পৌঁছাবে। যাত্রাপথে ট্রেনটি রাত ২টা ৪০ মিনিটে চট্টগ্রাম স্টেশনে পৌঁছাবে এবং ২০ মিনিটের যাত্রাবিরতি শেষে রাত ৩টায় কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে। ফিরতি পথে ট্রেনটি সকাল ৯টায় কক্সবাজার ছেড়ে দুপুর ১২টা ১০ মিনিটে চট্টগ্রামে পৌঁছাবে এবং সেখানে ২০ মিনিট বিরতি দিয়ে দুপুর ১২টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হয়ে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে পৌঁছাবে। উভয় দিক থেকেই ঢাকা ও কক্সবাজারের মধ্যে যাতায়াতে ট্রেনটির সময় লাগবে প্রায় সাড়ে ৯ ঘণ্টা। ট্রেনটির সাপ্তাহিক বন্ধের দিন রবিবার এবং এর বেইস স্টেশন নির্ধারণ করা হয়েছে কক্সবাজার।
বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ২৬ অক্টোবর থেকেই এই বর্ধিত রুট কার্যকর করা হয়েছে এবং ট্রেনটিতে আধুনিক কোরিয়ান কোচ যুক্ত করা হয়েছে।
বর্ধিত রুটে ট্রেনটি ঢাকা বিমানবন্দর, নরসিংদী, ভৈরববাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, লাকসাম, নাঙ্গলকোট, ফেনী ও চট্টগ্রাম স্টেশনে যাত্রাবিরতি দেবে। তবে নতুন সিদ্ধান্তে মহানগর এক্সপ্রেসের জন্য পূর্বের কুমিল্লা স্টেশনের যাত্রাবিরতি বাতিল করা হয়েছে। ফলে কুমিল্লা ছাড়া তালিকার বাকি সব স্টেশনের যাত্রীরা সরাসরি এই ট্রেনে কক্সবাজার যাতায়াত করতে পারবেন।
বর্তমানে ঢাকা থেকে কক্সবাজার রুটে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ও ‘পর্যটক এক্সপ্রেস’ নামে দুটি বিরতিহীন আন্তনগর ট্রেন চলাচল করলেও সেগুলো ঢাকা বিমানবন্দর ও চট্টগ্রাম ছাড়া মাঝের কোনো স্টেশনে থামে না। ফলে মহানগর এক্সপ্রেসের রুট সম্প্রসারণের মাধ্যমে বৃহত্তর নরসিংদী, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হলো।