বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটগ্রহণ শান্তিপূর্ণ করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পূর্বনির্ধারিত ১২ প্লাটুনের সঙ্গে আরও ৯ প্লাটুন যুক্ত করে মোট ২১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হচ্ছে।
সোমবার (২৬ অক্টোবর) ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট চিঠিতে বলা হয়েছে, আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্বাচনী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় ২৫ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত মোট ২১ প্লাটুন বিজিবি মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।
এ উপনির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে বিএনপির মির্জা ফয়সল আমিন ধানের শীষ, জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী বটগাছ, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম হাতপাখা এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক ডাব প্রতীকে নির্বাচন করছেন।
ভোটের আগে অতিরিক্ত বিজিবি মোতায়েনের এ সিদ্ধান্তের মধ্য দিয়ে নির্বাচনী এলাকায় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতি জোরদার করছে নির্বাচন কমিশন।