বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে দাম্মাম ও রিয়াদ রুটে সব ফ্লাইট পুনরায় স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় ঢাকা থেকে দাম্মামগামী ২৩, ২৪ ও ২৫ অক্টোবরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। পাশাপাশি রিয়াদ রুটের ফ্লাইট চলাচল ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার রাতে সৌদি আরবের দাম্মামে অবস্থিত কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনার পর যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া ওই অঞ্চলে চলমান বিমান হামলার পরিস্থিতি বিবেচনায় রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদও বাড়ানো হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ জানান, স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং পরিবর্তিত সময়সূচি যথাসময়ে যাত্রীদের জানিয়ে দেওয়া হবে।
তবে ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দা ও মদিনা রুটে বিমানের ফ্লাইট স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে। জরুরি প্রয়োজনে দাম্মাম ও রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা বা মদিনা বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যেতে পারবেন। একইভাবে এসব বিমানবন্দর দিয়ে দেশে ফেরার সুযোগও থাকবে।
এদিকে ফ্লাইট স্থগিত হওয়ায় যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে। এ অবস্থায় টিকিট, ফ্লাইটের সময়সূচি ও ভ্রমণসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।