বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ড. আবদুল মঈন খান
বুকে তীব্র ব্যথা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। চিকিৎসকেরা জানিয়েছেন তাঁর শারীরিক অবস্থা কিছুটা সংকটাপন্ন এবং বর্তমানে তাঁকে মাল্টিডিসিপ্লিনারি চিকিৎসার আওতায় নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় বলে বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজে নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে হাসপাতালে গিয়ে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলে মঈন খানের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
এরপর বৃহস্পতিবার বিকেলে এভারকেয়ার হাসপাতালে তাঁকে দেখতে যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় উপস্থিত ছিলেন দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বিশিষ্ট হৃদ্রোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদারসহ মেডিকেল বোর্ডের অন্যান্য চিকিৎসকেরা। এদিকে ড. আবদুল মঈন খানের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।