বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
কোনো নেতাকর্মী মাদক, নারীঘটিত অপরাধ বা কোনো ধরনের অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়লে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) তাঁর কোনো স্থান হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার চরশাহী ইউনিয়নের তিতারকান্দি ফাজিল মাদ্রাসা মাঠে আয়োজিত মহিলা দলের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, তারেক রহমানের শাসনামলে এবং তিনি নিজে লক্ষ্মীপুর থেকে নির্বাচিত প্রতিনিধি থাকা অবস্থায় এলাকায় কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হবে না। যুবদলের রাজনীতিতে স্বচ্ছ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির ব্যক্তিদের নেতৃত্বে নিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, যুবদলের পদ ব্যবহার করে কেউ পেশিশক্তি প্রদর্শন কিংবা লোহালক্কড় নিয়ে মহড়া দেওয়ার চেষ্টা করলে তা বরদাশত করা হবে না; লক্ষ্মীপুরে অস্ত্রবাজি ও ভীতি প্রদর্শনের রাজনীতি চিরতরে বন্ধ থাকবে।
তিনি আরও সতর্ক করে দিয়ে বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ অপরাধে জড়াবে কিংবা বিগত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগীদের সঙ্গে আঁতাত করে অপকর্ম বা অর্থ উপার্জনের চেষ্টা করবে—তারেক জিয়ার আমলে এমন অনৈতিক সুবিধা পাওয়ার কোনো সুযোগ বিএনপির রাজনীতিতে থাকবে না। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএনপি নেতা আবুল হাশেম, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন ও জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার উপস্থিত ছিলেন।