বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ভেজালবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে পরিচালিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্যান) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৪ অক্টোবর) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে প্রবেশের আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিচে রাখা ভ্রাম্যমাণ ল্যাবটি ঘুরে দেখেন। এ সময় পরীক্ষাগারের ভেতরে খাদ্যের নমুনা সংগ্রহ ও পরীক্ষার পদ্ধতি সম্পর্কে খোঁজখবর নেন তিনি। সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে ল্যাবের কার্যক্রম ও এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
কর্মকর্তারা জানান, ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকায় খাদ্যপণ্যের নমুনা পরীক্ষা ও তদারকি কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমানে আটটি মহানগর এলাকায় ভ্রাম্যমাণ পরীক্ষাগারের মাধ্যমে এ কার্যক্রম চলছে। পর্যায়ক্রমে দেশের ৬৪টি জেলায় এই সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
এ কার্যক্রম নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তত্ত্বাবধানে বাস্তবায়ন করা হচ্ছে। খাদ্যপণ্যে ভেজাল শনাক্ত করা, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এসব উদ্যোগ নেওয়া হয়েছে।
২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বাড়ানোর প্রকল্পের আওতায় ৭২টি ভ্রাম্যমাণ পরীক্ষাগার ভ্যান সংগ্রহের কার্যক্রমও চলমান রয়েছে। এসব ভ্যানের মাধ্যমে খাদ্য পরীক্ষা ও নজরদারির পরিধি বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ পরীক্ষাগারের বাইরে স্থাপিত মনিটরে নিরাপদ খাদ্যবিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রচার করা হয়। এর মাধ্যমে খাদ্য গ্রহণ, সংরক্ষণ ও নিরাপত্তা সম্পর্কে জনসাধারণকে সচেতন করার ব্যবস্থা রাখা হয়েছে।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম, সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি, খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, জনপ্রশাসন সচিব কামরুজ্জামান চৌধুরীসহ খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।