বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রচারিত বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে প্রভাবিত না হওয়ার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
শনিবার (১০ অক্টোবর) রাতে এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর এ আহ্বান জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এসব অসত্য ও বানোয়াট তথ্যের মূল উদ্দেশ্য হলো জনসাধারণের মধ্যে বিভ্রান্তি ছড়ানো এবং সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ন করা। এতে দৃঢ়তার সঙ্গে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনী একটি শক্তিশালী চেইন অব কমান্ড, পারস্পরিক আস্থা, শৃঙ্খলা, ঐক্য এবং পেশাদারত্বের ওপর ভিত্তি করে সম্পূর্ণ ঐক্যবদ্ধ রয়েছে। দেশ ও জনগণের সুরক্ষায় অর্পিত দায়িত্ব পালনে বাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে সেনাবাহিনী ও সেনাপ্রধান সম্পর্কিত যেকোনো খবরের সত্যতা যাচাইয়ে কেবল দাপ্তরিক ও নির্ভরযোগ্য তথ্যসূত্র অনুসরণের আহ্বান জানিয়েছে আইএসপিআর।