বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি ছিল প্রধানমন্ত্রীর সঙ্গে তার প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে স্বাগত জানান। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিবসহ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর পরিচয় করিয়ে দেওয়া হয়।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণের বিভিন্ন বিষয় রাষ্ট্রপতিকে অবহিত করেন। সফরে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, জাতিসংঘের মহাসচিব ও শীর্ষ কর্মকর্তা এবং আন্তর্জাতিক অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক নিয়েও আলোচনা করেন তিনি।
প্রধানমন্ত্রীর জাতিসংঘে দেওয়া ভাষণের প্রশংসা করে রাষ্ট্রপতি তাকে অভিনন্দন জানান। ভাষণটিকে তিনি দূরদর্শী, দৃঢ়প্রত্যয়ী ও দিকনির্দেশনামূলক হিসেবে উল্লেখ করেন।
রাষ্ট্রপতির মতে, ওই ভাষণে বাংলাদেশের জাতীয় স্বার্থের পাশাপাশি জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে। একই সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশের অবস্থানও স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
রাষ্ট্রপতি আরও বলেন, প্রধানমন্ত্রীর এই সফর আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করার পাশাপাশি জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়েও ইতিবাচক ভূমিকা রেখেছে। পাশাপাশি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক জোরদারে সফরটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বলে তিনি উল্লেখ করেন।
সাক্ষাৎকালে জাতীয় ও রাষ্ট্রীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে আলোচনা হয়।
বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করতে আসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।