বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল
বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঐতিহাসিক গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে উভয় দেশের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত পাক্ষিক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান মুখপাত্র রণধীর জয়সোয়াল।
সম্প্রতি বাংলাদেশের একজন মন্ত্রীর পক্ষ থেকে বিদ্যমান গঙ্গার পানি বণ্টন চুক্তি কেবল স্বয়ংক্রিয় নবায়ন না করে নতুন করে পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার যে দাবি তোলা হয়েছে এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার (এনএসএ) সম্ভাব্য ঢাকা সফর নিয়ে জল্পনা রয়েছে—সে বিষয়ে মুখপাত্রের দৃষ্টি আকর্ষণ করা হয়। জবাবে রণধীর জয়সোয়াল বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যকার গঙ্গাসহ ৫৪টি অভিন্ন নদীর সার্বিক বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য দ্বিপাক্ষিক ‘যৌথ নদী কমিশন’ (জেআরসি) একটি স্থায়ী প্রাতিষ্ঠানিক কাঠামো এবং বর্তমানে এ সংক্রান্ত কারিগরি পর্যায়ের বৈঠক ও যোগাযোগ সক্রিয় রয়েছে। তবে ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ঢাকা সফরের গুঞ্জনের বিষয়ে তাঁর কাছে তাৎক্ষণিক কোনো হালনাগাদ তথ্য নেই বলে জানান তিনি।
সংবাদ ব্রিফিংয়ে অন্যান্য আন্তর্জাতিক প্রসঙ্গ নিয়েও কথা বলেন রণধীর জয়সোয়াল। সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের জম্মু ও কাশ্মীর ইস্যু উত্থাপনের তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, জম্মু ও কাশ্মীর সম্পূর্ণ ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং এ নিয়ে বাইরের কোনো তৃতীয় পক্ষের কথা বলার কোনো আইনগত বা নৈতিক এখতিয়ার নেই। এছাড়া ফিলিস্তিন ও গাজা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ভারত বরাবরই ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ ও স্থায়ী ‘দ্বি-রাষ্ট্র সমাধানে’ (টু-স্টেট সলিউশন) বিশ্বাসী এবং নিজেদের এ অবস্থানে এখনো অবিচল রয়েছে। পাশাপাশি পারস্য উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজে নিয়োজিত ভারতীয় নাবিক ও নৌযানের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি ভারত সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও উল্লেখ করেন তিনি।