বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, বিভিন্ন দেশের শীর্ষ বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এবং সামগ্রিক নিউইয়র্ক সফরের ফলাফল তুলে ধরতে আগামীকাল সংবাদ সম্মেলন ডেকেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী হলে’ এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাতে জানানো হয়, সংবাদ সম্মেলনে বক্তব্য উপস্থাপন করবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
সংবাদ সম্মেলনে জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রীর মূল বক্তব্য, সাইডলাইনে বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক, উচ্চপর্যায়ের আলোচনা এবং নিউইয়র্ক সফরের সার্বিক সাফল্য ও অর্জনের বিস্তারিত বিবরণ তুলে ধরা হবে।