বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
বাংলাদেশ ও কুয়েতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী ও বহুমাত্রিক করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কুয়েতের স্থায়ী মিশনে কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সবাহের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ গুরুত্বারোপ করেন।
বৈঠকে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, বাংলাদেশি জনশক্তি রপ্তানির সুযোগ সম্প্রসারণ এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও কুয়েতের মধ্যে দীর্ঘদিন ধরে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ক বিদ্যমান। এ সম্পর্কের বিকাশে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথাও তিনি স্মরণ করেন।
তারেক রহমান বলেন, সময়ের সঙ্গে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হয়েছে। বর্তমান বাস্তবতায় দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণে এই ঐতিহাসিক সম্পর্ককে আরও গভীর ও কার্যকর করার প্রয়োজন রয়েছে।
বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করেন দুই নেতা। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে নিয়মিত যোগাযোগ, সমন্বয় ও সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
দুই দেশের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি রপ্তানি এবং সম্ভাবনাময় অন্যান্য খাতে সহযোগিতা সম্প্রসারণের ওপরও জোর দেন প্রধানমন্ত্রী।
বৈঠকের শেষদিকে বাংলাদেশ ও কুয়েতের জনগণের পারস্পরিক কল্যাণে বিদ্যমান সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন উভয় নেতা।