বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত -ছবি : সংগৃহীত
জ্বালানি তেলের মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া ছাড়া বর্তমান পরিস্থিতিতে সরকারের সামনে অন্য কোনো পথ খোলা ছিল না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে জ্বালানি তেলের মূল্য সমন্বয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ধারাবাহিকভাবে বাড়ছে। একই সঙ্গে জাহাজ ভাড়া ও বিমা ব্যয়ও বেড়েছে। এসব কারণে দেশের বাজারে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের প্রয়োজন দেখা দিয়েছে।
দাম বাড়ানোর ফলে সাধারণ মানুষের ওপর যে অতিরিক্ত চাপ তৈরি হবে, সে বিষয়েও দুঃখ প্রকাশ করেন অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সরকারের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। জনগণের জীবনযাত্রার কষ্ট কমানোর লক্ষ্যেই তিনি রাজনীতিতে এসেছেন এবং সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি তিনি উপলব্ধি করেন।
তিনি আরও বলেন, সরকার বাধ্য না হলে এমন একটি অজনপ্রিয় সিদ্ধান্ত নেওয়ার উদ্যোগ নিত না। আন্তর্জাতিক পরিস্থিতির উন্নতি হলে এবং জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফিরে এলে ভবিষ্যতে দাম পুনরায় সমন্বয়ের উদ্যোগ নেওয়া হবে।
পরিস্থিতি স্বাভাবিক হলে জ্বালানি তেলের দাম আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া কিংবা সম্ভব হলে আরও কমানোর চেষ্টা করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।