বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব
জনসমর্থন হারিয়ে জনগণের মধ্যে কৃত্রিম আতঙ্ক সৃষ্টির লক্ষ্যেই পতিত আওয়ামী লীগের দোসররা আন্দোলনের পরিবর্তে পরিকল্পিত নাশকতার পথ বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
রোববার (২০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর কমলাপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনের বগিতে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রেল প্রতিমন্ত্রী বলেন, "যারা ট্রেনে আগুন দিয়ে নাশকতা চালাচ্ছে, তারা মূলত জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে উৎখাত হওয়া স্বৈরাচারী সরকারের দোসর। জনগণের কোনো সমর্থন না থাকায় তারা রাজনৈতিক আন্দোলনের নৈতিক শক্তি হারিয়ে সহিংসতা ও নাশকতার পথ বেছে নিয়েছে, যাতে মানুষের মধ্যে ভীতি ছড়িয়ে দেওয়া যায়।"
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যাত্রীসাধারণের জীবন নিয়ে ছিনিমিনি খেলা নাশকতাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। ইতোমধ্যে বাংলাদেশ রেলওয়ে, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি), জেলা পুলিশ ও রেলওয়ে পুলিশসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে দেশব্যাপী রেল অবকাঠামো ও প্ল্যাটফর্মগুলোতে নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
হাবিবুর রশিদ হাবিব জানান, নাশকতার ঘটনায় ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে হেফাজতে নিয়ে নিবিড় জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুরো চক্রকে শনাক্ত করা হবে।
অগ্নিকাণ্ডের প্রাথমিক বিবরণ তুলে ধরে তিনি বলেন, ট্রেনটির আগুন মূল প্ল্যাটফর্মে লাগানো হয়নি; ওয়াশ প্ল্যান্ট থেকে ট্রেনটি প্ল্যাটফর্মের দিকে নেওয়ার সময় গানপাউডার ছিটিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে প্রাথমিকভাবে আলামত পাওয়া গেছে। তবে নিরাপত্তা কর্মীদের দ্রুত পদক্ষেপে বড় ধরনের বিপর্যয় ঠেকানো সম্ভব হয়েছে।
ফায়ার সার্ভিসের বিলম্বের অভিযোগ নাকচ করে তিনি জানান, রাত সাড়ে ১০টার মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় ট্রেনের শিডিউলে প্রায় এক ঘণ্টার সাময়িক বিপর্যয় ঘটলেও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের নাশকতা প্রতিরোধে স্টেশনে পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার নজরদারি কঠোরভাবে নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।