বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

প্রধানমন্ত্রী তারেক রহমান
পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার জোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৯ সেপ্টেম্বর) জাতিসংঘ আয়োজিত ‘এসডিজি মোমেন্ট’ অনুষ্ঠানে পাঠানো এক বিশেষ ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বব্যাপী উন্নয়ন সংকট তুলে ধরে বলেন, "টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে আমরা অনেকটাই পিছিয়ে রয়েছি। আমাদের এখন বাস্তবমুখী ও কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং লক্ষ্য অর্জনে সবাইকে একযোগে কাজ করতে হবে।" তিনি এসডিজি বাস্তবায়নে আন্তর্জাতিক অংশীদারত্ব আরও সুদৃঢ় করা, পারস্পরিক উন্নয়ন অভিজ্ঞতা বিনিময় এবং সমন্বিত বহুপাক্ষিক উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম (ইউএনজিএ-৮১) উচ্চপর্যায়ের সাধারণ অধিবেশনে যোগ দিতে সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকা ত্যাগ করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।