বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে। এ সময় তারা প্রতিরক্ষা, বিনিয়োগ, শিক্ষাসহ নানা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। রাষ্ট্রদূত এ সময় সহযোগিতা বৃদ্ধিতে ফ্রান্স প্রস্তুত রয়েছে বলে প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, নতুন দায়িত্ব পাওয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান ফ্রান্সের রাষ্ট্রদূত। তারা উভয়েই বাংলাদেশ-ফ্রান্সের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন নিয়েও আলোচনা করেন।
বিবৃতিতে আরও বলা হয়, বাণিজ্য-বিনিয়োগ, প্রতিরক্ষা, এভিয়েশন, মানবসম্পদ উন্নয়ন এবং আসন্ন জাতিসংঘর সাধারণ পরিষদের আয়োজন নিয়ে মতবিনিময় করেন।
এর পাশাপাশি জলবায়ু পরিবর্তন ও বহুমুখী সহযোগিতামূলক প্রকল্পগুলোসহ তারা বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোকপাত করেন।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের অবকাঠামোগত, নবায়নযোগ্য জ্বালানি, মহাকাশ গবেষণা, প্রযুক্তি এবং ফার্মাসিউটিক্যাল খাতে ফ্রান্সের বড় ধরনের বিনিয়োগের আহ্বান জানান। তিনি বৈধ শ্রম রপ্তানির সুযোগে জোর দেওয়ার পাশাপাশি অবৈধ অভিবাসন ও মানবপাচারের প্রতি বাংলাদেশের শূন্য-সহনশীলতা নীতি পুনর্ব্যক্ত করেন।
রাষ্ট্রদূত সহযোগিতা বৃদ্ধিতে ফ্রান্স প্রস্তুত রয়েছে বলে প্রত্যয় পুনর্ব্যক্ত করেন এবং বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কার প্রচেষ্টার প্রশংসা করেন। উভয়পক্ষ রোহিঙ্গাদের জন্য ফ্রান্সের মানবিক সহায়তার প্রশংসার পাশাপাশি তাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের প্রতি অঙ্গীকার ব্যক্ত করে।