বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
আগামী ২৩ সেপ্টেম্বর পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল, কলেজ ও মাদ্রাসায় এক দিনের ছুটি থাকবে। তবে এই ছুটি সরকারি-বেসরকারি অফিসসহ কর্মজীবীদের জন্য প্রযোজ্য নয়। ফলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের জন্য দিনটি স্বাভাবিক কর্মদিবস হিসেবেই থাকবে।
শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি নির্ধারণ করা হয়েছে। তবে দিনটি সাধারণ ছুটির তালিকায় অন্তর্ভুক্ত নয়।
এ কারণে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম ২৩ সেপ্টেম্বর স্বাভাবিক নিয়মে চলবে। এসব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী কর্মস্থলে উপস্থিত থাকতে হবে।
এদিকে ২৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির পর ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের নিয়মিত কার্যক্রম শুরু হবে।
তবে কেউ যদি ২৪ সেপ্টেম্বর ঐচ্ছিক ছুটি নিতে পারেন তাহলে সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের অবকাশ কাটানোর সুযোগ তৈরি হতে পারে। সেক্ষেত্রে ২৩ সেপ্টেম্বর বুধবার থেকে ২৬ সেপ্টেম্বর শনিবার পর্যন্ত ছুটি পাওয়া সম্ভব হবে।
অন্যদিকে ২৫ ও ২৬ সেপ্টেম্বর শুক্রবার ও শনিবার হওয়ায় ওই দুই দিন সাপ্তাহিক ছুটি। শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকায় ২৬ সেপ্টেম্বর শুভ মধু পূর্ণিমা উল্লেখ থাকলেও দিনটি শনিবার হওয়ায় এর জন্য আলাদা কোনো ছুটি যুক্ত হচ্ছে না।