বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
দেশে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াকে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে সংসদকে কার্যকর রাখার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সিলেট সিটি করপোরেশন প্রাঙ্গণে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম, ত্যাগ ও প্রাণহানির মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে। এখন সেই সুযোগকে কাজে লাগিয়ে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পাশাপাশি তা রক্ষা করতে হবে।
তিনি বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার একটি সুযোগ তৈরি হয়েছে। এই ব্যবস্থা টিকিয়ে রাখতে সরকারি ও বিরোধী উভয় পক্ষের দায়িত্ব রয়েছে। সংসদকে কার্যকরভাবে পরিচালনা করতে হবে এবং মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে তা সমাধানের চেষ্টা করতে হবে।
রাষ্ট্রপতি আরও বলেন, অতীতে গণতন্ত্রের জন্য মানুষ সংগ্রাম করেছে। আগামী দিনের চ্যালেঞ্জ হচ্ছে দেশ পুনর্গঠন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ গড়ে তোলা। অতীতে বিভিন্ন সময়ে বাধা এলেও এবার যে সুযোগ তৈরি হয়েছে তা অবহেলায় হারানো উচিত নয়।

সিলেটের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীরা এসব বিষয়ে কাজ করছেন। ইতোমধ্যে বেশ কিছু উন্নয়ন কার্যক্রম সামনে এসেছে। এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে সিলেটবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এর আগে রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো সিলেট সফরে এসে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সফরের অন্যতম কর্মসূচি ছিল সিলেট সিটি করপোরেশনের নাগরিক সংবর্ধনা।