বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী মীর শাহে আলম-ছবি : সংগৃহীত
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ নির্বাচন কমিশন (ইসি) ঘোষণা করলেও এ বিষয়ে সরকারকে কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ইসির ঘোষণার বিষয়টি জানতে পেরেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ নিয়ে সরকারের সঙ্গে কোনো পত্র যোগাযোগ বা আলোচনা হয়নি।
মীর শাহে আলম বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান এবং নির্বাচন পরিচালনার সাংবিধানিক ক্ষমতা তাদের রয়েছে। তবে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী সরকারের সঙ্গে আলোচনা, প্রস্তুতি সভা ও আইনশৃঙ্খলা-সংক্রান্ত বৈঠকসহ বিভিন্ন প্রক্রিয়া শেষে ভোটের তারিখ ঘোষণা করা হয়। এ ক্ষেত্রে বাজেটসহ আরও কিছু বিষয়ও জড়িত থাকে।
প্রতিমন্ত্রী আবারও বলেন, ইসি ঘোষিত ইউপি নির্বাচনের সময়সূচি নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় বা সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়নি। এ বিষয়ে সরকার কিছুই জানে না।
এর আগে সোমবার নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদে ভোট হবে।
তিনি জানান, সাত ধাপে ইউপি নির্বাচন আয়োজন করা হবে। প্রথম ধাপে চট্টগ্রাম ও কুমিল্লার তিনটি করে উপজেলা এবং যেসব জেলায় ১০টির বেশি উপজেলা রয়েছে, সেসব জেলার দুটি করে উপজেলা রাখা হয়েছে। সব মিলিয়ে প্রথম ধাপে ৮০টি উপজেলা রয়েছে।