বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজনৈতিক শিষ্টাচার ও বক্তব্যের রুচিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘যে ভাষা বা শব্দ পরিবারে ব্যবহারে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি না, তা কেন আমরা জনপরিসরে ব্যবহার করবো?’ রাজনৈতিক অপসংস্কৃতি ও কাদা-ছোড়াছুড়ি বন্ধ করে কল্যাণমূলক রাষ্ট্র বিনির্মাণে বিরোধী দলসহ সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান তিনি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সাম্প্রতিক তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটের পটভূমি তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, অতীতের দীর্ঘদিনের দেশীয় কূপ অনুসন্ধান স্থবিরতা, দায়িত্ব নেওয়ার পরপরই মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা এবং দুটি এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) একটিতে কারিগরি দুর্ঘটনার কারণে এই জটিলতার সৃষ্টি হয়েছে। সংকটকালীন মুহূর্তে বিরোধী দলের লংমার্চ কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, জনগণের ভোগান্তিকে পুঁজি করে উত্তেজনা ছড়ানো সমীচীন নয়; লংমার্চে সমাধান এলে সরকারই সবার আগে তা করতো। বিরোধীদের সংসদের আলোচনায় সক্রিয় থাকার আহ্বান জানিয়ে সৌরবিদ্যুৎ প্রসারের মাধ্যমে দীর্ঘমেয়াদি সমাধানের ঘোষণা দেন তিনি।
অর্থনৈতিক পরিস্থিতি ও খেলাপি ঋণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, ২০২৪ সালে পতিত সরকার খেলাপি ঋণ ১১ শতাংশ দাবি করলেও ২০২৫ সালের অডিটে প্রকৃত পরিমাণ পাওয়া যায় ৩৫ দশমিক ৫ শতাংশ। গত ১৭ ফেব্রুয়ারি বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর তা কমিয়ে ৩২ দশমিক ৬ শতাংশে নামিয়ে আনা সম্ভব হয়েছে। পাশাপাশি ভঙ্গুর অর্থনীতির মধ্যেও গত পাঁচ মাসে রেকর্ড ২০৪ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধ করেছে সরকার।
শহীদদের রক্তের ঋণ পরিশোধ এবং বিভেদ ভুলে গণতান্ত্রিক ধারাকে সংহত রাখতে ‘সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ’ নীতিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। অতীতের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং নারী শিক্ষা প্রসারের মতো দৃষ্টান্ত তুলে ধরে তিনি আশ্বস্ত করেন যে, দ্রুতই চলমান সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।