বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ডেপুটি স্পিকার কায়সার কামাল
জাতীয় সংসদে অধিবেশন চলাকালে শৃঙ্খলা রক্ষার্থে সরকারি দলের চিফ হুইপ নূরুল ইসলাম মনির আচরণে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। অন্য এক সংসদ সদস্যের নির্ধারিত বক্তব্য চলাকালে নিজের আসন ছেড়ে অন্যের আসনে গিয়ে কথা বলায় চিফ হুইপকে সতর্ক করে অবিলম্বে নিজ আসনে ফিরে যাওয়ার অথবা সংসদ কক্ষ ছেড়ে লবিতে চলে যাওয়ার কঠোর নির্দেশ দেন তিনি।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে জাতীয় সংসদের অধিবেশনে ৬৮ বিধির আওতায় দেশের চলমান সার সংকট নিয়ে সংক্ষিপ্ত আলোচনার সময় এ উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। সংকট নিরসনের দাবিতে সংসদে আলোচনার প্রস্তাবটি উত্থাপন করেছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান।
প্রস্তাবের ওপর জামায়াতের আরেক সংসদ সদস্য মাহবুবুল আলম সালেহী বক্তব্য দেওয়া শুরু করার পরপরই চিফ হুইপ নূরুল ইসলাম মনি নিজের আসন ছেড়ে সরকারদলীয় অপর এক এমপির কাছে চলে যান এবং সেখানে দাঁড়িয়ে কথা বলতে শুরু করেন। এতে সংসদ কক্ষের কার্যক্রমে ব্যাঘাত ঘটলে এবং মনোযোগ নষ্ট হওয়ায় মাহবুবুল আলম তাঁর বক্তব্য সাময়িকভাবে থামিয়ে দিতে বাধ্য হন।
বিষয়টি নজরে আসামাত্রই সভাপতির আসন থেকে ডেপুটি স্পিকার কায়সার কামাল ক্ষোভ প্রকাশ করেন। তিনি সরাসরি চিফ হুইপকে উদ্দেশ করে কড়া ভাষায় বলেন, ‘মাননীয় চিফ হুইপ লবিতে যাবেন, আর না হয় সিটে বসবেন, প্লিজ। দিস ইজ অ্যাবসার্ড।’ ডেপুটি স্পিকারের এমন কঠোর রুলিংয়ের পর সংসদ কক্ষে নীরবতা ফিরে আসে এবং সালেহী পুনরায় তাঁর বক্তব্য শুরু করেন।