বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ -ছবি : সংগৃহীত
রোহিঙ্গা সংকট এখন আর শুধু মানবিক সমস্যার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি আঞ্চলিক নিরাপত্তার জন্যও বড় ধরনের ঝুঁকি তৈরি করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, দীর্ঘ সময় ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করায় দেশের ওপর নানা ধরনের চাপ বাড়ছে। একই সঙ্গে দীর্ঘস্থায়ী এই সংকটকে কেন্দ্র করে আঞ্চলিক নিরাপত্তাঝুঁকিও ক্রমেই তীব্র হচ্ছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি। ‘রোহিঙ্গা সংকট নিয়ে উদ্ভূত চ্যালেঞ্জ ও সমাধানের কৌশল’ শীর্ষক এ আলোচনায় সংকট মোকাবিলার বিভিন্ন দিক উঠে আসে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের বয়স ইতোমধ্যে নয় বছর ছুঁইছুঁই। ফলে শুধু সংকট সামাল দেওয়ার মধ্যে কার্যক্রম সীমাবদ্ধ রাখলে চলবে না। রাখাইনে রোহিঙ্গাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করে তাদের নিজ দেশে ফেরানোর উদ্যোগকে গুরুত্ব দিতে হবে।
এ জন্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নতুন করে কার্যকর কৌশল নির্ধারণের প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
মিয়ানমার থেকে বাস্তুচ্যুত নাগরিকদের নিরাপদ ও সম্মানজনকভাবে নিজ দেশে ফেরত পাঠাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাত ও সংকটের কারণে রোহিঙ্গা ইস্যু যেন আন্তর্জাতিক মনোযোগের বাইরে চলে না যায়। এ বিষয়ে জাতিসংঘ, প্রভাবশালী দেশ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করা জরুরি। বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৫ লাখ রোহিঙ্গাকে নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশে নিজ দেশে ফেরানোর বিষয়টি আন্তর্জাতিক পরিসরে আরও জোরালোভাবে তুলে ধরতে হবে।
তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিনের এ সংকটের টেকসই সমাধানের পথ তৈরি হবে।