বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
ঢাকা থেকে চট্টগ্রামমুখী লংমার্চে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলে ঘোষিত ছয় দফা দাবি এক দফায় রূপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত লংমার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ হুঁশিয়ারি দেন।
নাহিদ ইসলাম বলেন, পথে যত বাধাই আসুক, লংমার্চ চট্টগ্রামে পৌঁছাবে। তার ভাষায়, ২০২৪ সালের ৫ আগস্ট ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির মাধ্যমে দেশের মানুষ ঢাকায় জড়ো হয়ে তৎকালীন স্বৈরাচারী শাসনের পতন ঘটিয়েছিল। এবার ঢাকা থেকে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বিভাগের দিকে এই কর্মসূচির মাধ্যমে নতুন করে কর্তৃত্ববাদী হয়ে ওঠার যে কোনো প্রচেষ্টা ঠেকানোর বার্তা দেওয়া হচ্ছে।
সরকারের প্রতি সতর্কবার্তা দিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, লংমার্চটি শান্তিপূর্ণভাবেই পালন করা হবে। তবে কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা হলে ছয় দফা দাবি আর ছয় দফায় সীমাবদ্ধ থাকবে না—তা এক দফায় পরিণত হবে।
নাহিদ ইসলাম আরও বলেন, এই কর্মসূচি চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে। তেল, গ্যাস ও বিদ্যুতের সিন্ডিকেটের মাধ্যমে মূল্যবৃদ্ধির যে চেষ্টা চলছে, তার বিরুদ্ধেও তারা অবস্থান নিয়েছেন। একই সঙ্গে গণভোটে জনগণের দেওয়া রায়ের সঙ্গে যারা প্রতারণা করেছে, তাদের বিরুদ্ধেও এ আন্দোলন বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, লংমার্চ শুধু ১১টি রাজনৈতিক দলের কর্মসূচি নয়; এটি সাধারণ মানুষের অধিকার ও দাবির সঙ্গে সম্পৃক্ত একটি কর্মসূচি।
দেশবাসীর প্রতি লংমার্চে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, জনগণকে দল-মত নির্বিশেষে এই কর্মসূচিতে অংশ নিতে হবে। তাদের দাবি আদায়ের আন্দোলনকে আরও বিস্তৃত করার কথাও জানান তিনি।