বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

মালয়েশিয়া থেকে সুচিকিৎসা শেষে দেশে ফেরার পথে মির্জা আব্বাস
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস ধরে উন্নত চিকিৎসা গ্রহণের পর অবশেষে দেশে প্রত্যাবর্তন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। বুধবার রাত সাড়ে ৯টায় মির্জা আব্বাসকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে, এ সময় তাঁর সঙ্গে দেশে ফেরেন সহধর্মিনী আফরোজা আব্বাস।
বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। এর আগে চলতি বছরের ১১ মার্চ ইফতারের সময় পানি পানকালে হঠাৎ সংজ্ঞাহীন হয়ে পড়েন মির্জা আব্বাস। শারীরিক পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় গভীর রাতেই তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জরুরি ভিত্তিতে ভর্তি করা হয়।
পরবর্তীতে শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটলে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা থেকে সরাসরি সিঙ্গাপুরে স্থানান্তর করা হয়। সেখানে নিবিড় চিকিৎসা সম্পন্ন করার পর উন্নত শারীরিক পুনর্বাসন ও ফলোআপ চিকিৎসার জন্য তাঁকে মালয়েশিয়ায় নেওয়া হয়েছিল।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানী ঢাকার ঢাকা-৮ সংসদীয় আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন মির্জা আব্বাস।