বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি ; সংগৃহীত
দীর্ঘ অপেক্ষার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য অনুমোদন পেয়েছে নতুন জাতীয় বেতনস্কেল-২০২৬। বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখেই নতুন কাঠামোয় প্রারম্ভিক মূল বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন স্কেলে সর্বনিম্ন প্রারম্ভিক মূল বেতন ২০তম গ্রেডে ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডে সর্বোচ্চ নির্ধারিত বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা।
নতুন বেতনস্কেলে উচ্চ গ্রেডের তুলনায় নিম্ন গ্রেডে বেতন বৃদ্ধির হার বেশি রাখা হয়েছে। ১ম থেকে ১১তম গ্রেড পর্যন্ত প্রারম্ভিক মূল বেতন ১০০ শতাংশ করে বাড়ানো হয়েছে। এরপর ১২তম গ্রেড থেকে বৃদ্ধির হার ধাপে ধাপে বেড়ে ২০তম গ্রেডে সর্বোচ্চ ১৪২ শতাংশে পৌঁছেছে।
কোন গ্রেডে কত টাকা বাড়ল
১ম গ্রেড: ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা—বৃদ্ধি ৭৮ হাজার টাকা।
২য় গ্রেড: ৬৬ হাজার থেকে ১ লাখ ৩২ হাজার টাকা—বৃদ্ধি ৬৬ হাজার টাকা।
৩য় গ্রেড: ৫৬ হাজার ৫০০ থেকে ১ লাখ ১৩ হাজার টাকা—বৃদ্ধি ৫৬ হাজার ৫০০ টাকা।
৪র্থ গ্রেড: ৫০ হাজার থেকে ১ লাখ টাকা—বৃদ্ধি ৫০ হাজার টাকা।
৫ম গ্রেড: ৪৩ হাজার থেকে ৮৬ হাজার টাকা—বৃদ্ধি ৪৩ হাজার টাকা।
৬ষ্ঠ গ্রেড: ৩৫ হাজার ৫০০ থেকে ৭১ হাজার টাকা—বৃদ্ধি ৩৫ হাজার ৫০০ টাকা।
৭ম গ্রেড: ২৯ হাজার থেকে ৫৮ হাজার টাকা—বৃদ্ধি ২৯ হাজার টাকা।
৮ম গ্রেড: ২৩ হাজার থেকে ৪৬ হাজার টাকা—বৃদ্ধি ২৩ হাজার টাকা।
৯ম গ্রেড: ২২ হাজার থেকে ৪৪ হাজার টাকা—বৃদ্ধি ২২ হাজার টাকা।
১০ম গ্রেড: ১৬ হাজার থেকে ৩২ হাজার টাকা—বৃদ্ধি ১৬ হাজার টাকা।
১১তম গ্রেড: ১২ হাজার ৫০০ থেকে ২৫ হাজার টাকা—বৃদ্ধি ১২ হাজার ৫০০ টাকা।
এরপর থেকেই বেতন বৃদ্ধির হার ১০০ শতাংশ ছাড়িয়েছে।
১২তম গ্রেড: ১১ হাজার ৩০০ থেকে ২৪ হাজার ৩০০ টাকা—বৃদ্ধি ১৩ হাজার টাকা।
১৩তম গ্রেড: ১১ হাজার থেকে ২৪ হাজার টাকা—বৃদ্ধি ১৩ হাজার টাকা।
১৪তম গ্রেড: ১১ হাজার থেকে ২৪ হাজার টাকা—বৃদ্ধি ১৩ হাজার টাকা।
১৫তম গ্রেড: ৯ হাজার ৭০০ থেকে ২৩ হাজার ৫০০ টাকা—বৃদ্ধি ১৩ হাজার ৮০০ টাকা।
১৬তম গ্রেড: ৯ হাজার ৩০০ থেকে ২১ হাজার ৯০০ টাকা—বৃদ্ধি ১২ হাজার ৬০০ টাকা।
১৭তম গ্রেড: ৯ হাজার থেকে ২১ হাজার ৪০০ টাকা—বৃদ্ধি ১২ হাজার ৪০০ টাকা।
১৮তম গ্রেড: ৮ হাজার ৮০০ থেকে ২১ হাজার টাকা—বৃদ্ধি ১২ হাজার ২০০ টাকা।
১৯তম গ্রেড: ৮ হাজার ৫০০ থেকে ২০ হাজার ৫০০ টাকা—বৃদ্ধি ১২ হাজার টাকা।
২০তম গ্রেড: ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার টাকা—বৃদ্ধি ১১ হাজার ৭৫০ টাকা।
শতাংশের হিসাবে সবচেয়ে বড় সুবিধা পাচ্ছেন নিম্ন গ্রেডের কর্মচারীরা। ২০তম গ্রেডে প্রারম্ভিক মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা হওয়ায় বৃদ্ধির হার দাঁড়িয়েছে ১৪২ শতাংশ। বিপরীতে ১ম গ্রেডে বেতন বৃদ্ধির হার ১০০ শতাংশ।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নতুন বেতনস্কেল ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর ধরা হবে এবং আর্থিক সংশ্লেষ ও মূল্যস্ফীতির বিষয় বিবেচনায় এটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। বিশেষ করে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
নতুন কাঠামো বাস্তবায়নে বেতন নির্ধারণের পদ্ধতি, বিভিন্ন ভাতা ও অন্যান্য সুবিধার বিস্তারিত বিষয় অর্থ বিভাগের প্রজ্ঞাপন ও নির্দেশনায় জানানো হবে।