বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম
আইন পেশায় সর্বোচ্চ দক্ষতা ও সাফল্য অর্জনের জন্য কেবল পাঠ্যবই পড়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে মামলার প্রামাণ্য তথ্য, তদন্তের কার্যপ্রণালী এবং সাক্ষ্যপ্রমাণের সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয়ে গভীর জ্ঞান অর্জন অপরিহার্য বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
শনিবার আশুলিয়া মডেল টাউনে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ‘ল’ ক্লাব আয়োজিত ‘দ্য আর্ট অব ক্রস এক্সামিনেশন’ শীর্ষক এক ক্রিমিনাল ট্রায়াল অ্যাডভোকেসি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ভবিষ্যৎ আইনজীবীদের প্রতি এই দিকনির্দেশনা প্রদান করেন। ট্রায়াল অ্যাডভোকেসির বিভিন্ন বাস্তব কৌশল তুলে ধরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন:
"একজন সফল ও প্রাজ্ঞ আইনজীবী হতে হলে আইনের বই পড়ার পাশাপাশি প্রখর যুক্তিবোধ, গভীর অনুসন্ধিৎসা, পেশাগত দক্ষতা এবং নৈতিক মূল্যবোধের সমন্বয়ে নিজেকে প্রস্তুত করতে হবে। আদালতে কার্যকর জেরা পরিচালনার কোনো ধরাবাঁধা গাণিতিক সূত্র নেই; একজন সফল ট্রায়াল আইনজীবীকে সংশ্লিষ্ট আইনের সুস্পষ্ট ব্যাখ্যার পাশাপাশি মামলার প্রতিটি ঘটনাপ্রবাহ ও তদন্তের পুঙ্খানুপুঙ্খ বিবরণ নিখুঁতভাবে ধারণ করতে হবে।"
তিনি উল্লেখ করেন, মামলার তদন্তে কোনো ধরনের ফাঁকফোকর, ভ্রান্তি কিংবা সংগৃহীত সাক্ষ্যপ্রমাণে কোনো অসংগতি ও দুর্বলতা রয়েছে কি না—তা নিবিড় পর্যালোচনার মাধ্যমে চিহ্নিত করার সক্ষমতাই একজন ট্রায়াল আইনজীবীর মূল শক্তিমত্তা।
আইন পেশাকে একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ ও সেবামূলক পেশা হিসেবে আখ্যায়িত করে চিফ প্রসিকিউটর শিক্ষার্থীদের ক্লাসরুমের প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি নিয়মিত আদালত প্রাঙ্গণে গিয়ে বাস্তব বিচারিক কার্যক্রম, জেরা পদ্ধতি ও আইনি যুক্তিতর্ক উপস্থাপনের অভিজ্ঞতা অর্জনের আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন যে, নতুন প্রজন্মের তরুণ আইনজ্ঞরা মেধা, সততা ও ন্যায়পরায়ণতার মাধ্যমে দেশের বিচারব্যবস্থাকে আরও সুদৃঢ় করবেন।