বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি
দেশে চলমান তীব্র বিদ্যুৎ ও গ্যাস সংকট বর্তমান সরকারের সৃষ্টি নয়, বরং বিগত পতিত ফ্যাসিবাদী সরকারের অপরিণামদর্শী আমদানি নির্ভর জ্বালানি নীতির কারণেই জাতি আজকের এই গভীর সংকটের মুখোমুখি হয়েছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি।
গত ২৮ আগস্ট কুমিল্লা টাউনহলে ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক এবং কোটবাড়ি এ এইচ কে স্যাটেলাইট সিটির ধারণাপত্র উপস্থাপন সংক্রান্ত এক বিশেষ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই বিশ্লেষণ তুলে ধরেন। জাতীয় জ্বালানি সংকটের মূল কারণ চিহ্নিত করে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি বলেন:
"জ্বালানি সমস্যা বর্তমান সরকারের সৃষ্ট কোনো সমস্যা নয়, পতিত ফ্যাসিবাদী সরকারের আমদানি নির্ভর বিদ্যুৎ ও জ্বালানি নীতির কারণেই আজকের সংকট।"
তিনি উল্লেখ করেন যে, মধ্যপ্রাচ্যের আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়া বর্তমান সংকটের অন্যতম প্রধান কারণ। বিশ্ববাজারে জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে সরকারকে অতিরিক্ত ৪০ হাজার কোটি টাকা ব্যয় করতে হয়েছে, যা একদিকে যেমন রাষ্ট্রীয় কোষাগারের ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি করেছে, অন্যদিকে তীব্র গ্যাস সংকট সৃষ্টি করেছে।
প্রতিমন্ত্রী জানান যে, জ্বালানি খাতের এই দীর্ঘমেয়াদী সমস্যা সমাধানে সরকার দেশীয় গ্যাস উত্তোলন বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানির বহুমুখী বিস্তার, জ্বালানি মজুত গড়ে তোলা এবং ভোলায় আবিষ্কৃত গ্যাস দ্রুত জাতীয় গ্রিডে নিয়ে আসার জন্য বিকল্প পরিবহন ব্যবস্থাসহ বিভিন্ন মধ্যমেয়াদি সমন্বিত পদক্ষেপ গ্রহণ করেছে, যার সুফল আগামী এক থেকে দেড় বছরের মধ্যে দৃশ্যমান হবে। তিনি আরও বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানে হাজারো শহীদের আত্মদান এবং আহত যোদ্ধাদের ত্যাগের প্রতি সম্মান জানাতে গণতান্ত্রিক কাঠামো ও পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য।
সেমিনারে মূল ধারণাপত্র উপস্থাপন করেন কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তিনি উল্লেখ করেন যে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ক্রমবর্ধমান যানজট কমাতে একটি বিকল্প মহাসড়ক নির্মাণ এখন সময়ের দাবি, যা অবহেলিত উত্তর কুমিল্লার কৃষি ও শিল্পে বৈপ্লবিক রূপান্তর ঘটাবে। কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমির।