বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

সিইসিএ এম এম নাসির উদ্দিন -ছবি : সংগৃহীত
সেপ্টেম্বর মাসে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। একই সঙ্গে আগামী নভেম্বরের শেষ দিকে অথবা ডিসেম্বর মাসে ভোটগ্রহণের সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এসব তথ্য জানান।
তিনি বলেন, স্থানীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। আর ভোটগ্রহণ নভেম্বরের শেষ দিকে কিংবা ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
স্থানীয় নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষার সময়সূচি সমন্বয়ের বিষয়েও উদ্যোগ নেওয়া হবে বলে জানান সিইসি।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি। নির্বাচন ও শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা যাতে একই সময়ে না পড়ে, সে বিষয়টি বিবেচনায় রেখেই সময়সূচি সমন্বয়ের উদ্যোগ নেওয়া হবে।
সিইসির বক্তব্যে বছরের শেষ দিকে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা স্পষ্ট হয়েছে। তফসিল ঘোষণার পর নির্বাচনের দিনক্ষণসহ অন্যান্য বিস্তারিত তথ্য জানা যাবে।